দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

অব্যাহতি নিলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অব্যাহতি নিলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ

মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই স্বেচ্ছায় অব্যাহতি নিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরানিয়াবাত  সাদিক আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

আগামী ১৩ ই নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শেষ কর্ম দিবস এবং পাঁচ বছর পূর্তি হওয়ার কথা ছিল। 

অব্যাহতি প্রসঙ্গে মেয়র সাদিক বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ অনেক গুরুত্বপূর্ণ পদ ফাঁকা। এরফলে  কোন ধরনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে না পারায়, স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে সাদিকের বিদায় উপলক্ষে নগরীতে করা হয় বৃহৎ শোডাউন, নগর ভবন থেকে কালিবাড়ি রোডের মেয়র সাদিকের বাসভবন পর্যন্ত  সড়কের দু‘পাশে দাঁড়িয়ে নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানান। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে দেয়া হয় বিভিন্ন ধরনের শুভেচ্ছা।

আগামী ১৪ ই নভেম্বর পরবর্তী মেয়র, আবুল খায়ের আব্দুল্লাহ সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন।

 

মর্তুজা জুয়েল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ