অবিবাহিত বন্ধুকে যেসব কথা বলা উচিত নয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিয়ে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই অবিবাহিত বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও তার বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মন্তব্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বন্ধুত্বে এমন পরিস্থিতি এড়াতে কয়েকটি কথা না বলাই ভালো।

বিয়ে কবে করছ?’

বারবার বিয়ের সময় জানতে চাওয়া বিব্রতকর হতে পারে। সবার জীবনের পরিকল্পনা এক নয়, তাই এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলাই ভালো।

চিন্তা করো না, এখনো অনেক সময় আছে’

সান্ত্বনা দিতে গিয়ে বয়স নিয়ে অযাচিত উদ্বেগ তৈরি হতে পারে। বিয়ের জন্য সবার সময় ও সিদ্ধান্ত আলাদা।

কেন বিয়ে হচ্ছে না, সমস্যাটা আমি জানি’

বন্ধুর ব্যক্তিগত জীবনের কারণ নিজের মতো করে ব্যাখ্যা করা উচিত নয়। তিনি নিজে জানতে বা আলোচনা করতে চাইলে তবেই বিষয়টি নিয়ে কথা বলা ভালো।

তুমি তো খুব খুঁতখুঁতে’

জীবনসঙ্গী বাছাইয়ে প্রত্যেকের পছন্দ ও প্রত্যাশা আলাদা। তাই কারও সিদ্ধান্তকে ‘খুঁতখুঁতে’ বলে বিচার করা তার আত্মসম্মানে আঘাত করতে পারে।

তোমার তো কোনো গতি হলো না’

বিয়ে না করাকে জীবনে ব্যর্থতা বা ভবিষ্যৎ অনিশ্চয়তার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। সুখী ও সফল জীবনের সংজ্ঞা সবার কাছে এক নয়।

বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয়, বন্ধুর ব্যক্তিগত সিদ্ধান্তকেও সম্মান করা। বিয়ে করবেন কি না বা কখন করবেন, সেই সিদ্ধান্ত প্রত্যেকের নিজের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More