নির্বাচিত

খেলা

কিংবদন্তির শেষকৃত্য হবে সান্তোসের মাঠে

 প্রায় একমাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফুটবলের রাজা  ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে ক্যারিয়ার সেরা ম্যাচটি খেলেছিলেন সান্তোসের হোম ভেন্যুতে। তাইতো এই কিংবদন্তির শেষকৃত্য করা হবে সেই সান্তোসের হোম ভেন্যু বেলমিরা স্টেডিয়ামেই। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষকৃত্য। শেষবারের মত ব্রাজিলের জনসাধারণ তাকে শ্রদ্ধা জানাবেন সেখানেই। ফুটবল রাজার শেষকৃত্য বিষয়ে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানায়, কিংবদন্তির কফিন সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মাঠের মাঝখানে রাখা হবে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে এবং পরের দিন একই সময়ে শেষ হবে শেষকৃত্য। তার দাফন হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

দীপ্ত নিউজ ডেস্ক 1 min read নির্বাচিত, পেলে
আন্তর্জাতিক

বছর শেষে কিছুটা বেড়েছে প্রবাসী আয়

গত নভেম্বরে প্রবাসীরা মোট ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। অক্টোবর মাসে তারা পাঠিয়েছিলেন ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। আর গত…

দীপ্ত নিউজ ডেস্ক 1 min read নির্বাচিত, প্রবাসী আয়
বাংলাদেশ

বন্ধ হচ্ছে বিবিসি বাংলা রেডিও

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সূত্রে খবর, বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চিনা সহ ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড…

দীপ্ত নিউজ ডেস্ক 1 min read নির্বাচিত, বিবিসি বাংলা রেডিও