পেলে

খেলা

কিংবদন্তির শেষকৃত্য হবে সান্তোসের মাঠে

 প্রায় একমাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফুটবলের রাজা  ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে ক্যারিয়ার সেরা ম্যাচটি খেলেছিলেন সান্তোসের হোম ভেন্যুতে। তাইতো এই কিংবদন্তির শেষকৃত্য করা হবে সেই সান্তোসের হোম ভেন্যু বেলমিরা স্টেডিয়ামেই। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষকৃত্য। শেষবারের মত ব্রাজিলের জনসাধারণ তাকে শ্রদ্ধা জানাবেন সেখানেই। ফুটবল রাজার শেষকৃত্য বিষয়ে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানায়, কিংবদন্তির কফিন সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মাঠের মাঝখানে রাখা হবে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে এবং পরের দিন একই সময়ে শেষ হবে শেষকৃত্য। তার দাফন হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

নিউজ ডেস্ক 1 min read নির্বাচিত, পেলে
খেলা

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সুস্থতা কামনায় কাতারের অভিনব উদ‍্যোগ

তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সুস্থতা কামনায়, কাতারের সব ভবনে তুলে ধরা হয়েছে তার পোস্টার-স্ট্যাচু। বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, দ্রুত…

নিউজ ডেস্ক 1 min read পেলে, ফুটবল