শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

বছরের প্রথম দিনেই ‘দীপ্ত প্লে’তে কাজলের দিনরাত্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বছরের প্রথম দিনেই  ‘দীপ্ত প্লে’তে কাজলের দিনরাত্রি

কাজল ও রেখা দুই বোন। ১০ বছর বয়সে বৃষ্টিতে খেলার সময় রেখাকে বাঁচাতে গিয়ে কাজল মাথায় মারাত্মক আঘাত পায়। এরপর কাজলের ব্রেইন গ্রোথ আঁটকে যায়। তার বয়স এবং শরীর বাড়লেও ব্রেইন সেই দশ বছরেই আঁটকে থাকে। এখন কাজলের বয়স ২৪ বছর কিন্তু তার আচার আচরণ সবকিছু বাচ্চাদের মত।

কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্মটির গল্প। কাজল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন এবং সঙ্গে আছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।

পরিচালক ভিকি জাহেদ বলেন, “একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা সাজানো হয়েছে। তবে কার জীবনের গল্প এটা, তা এখন প্রকাশ করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না, সেটা টেলিফিল্মটি দেখলেই দর্শক বুঝতে পারবেন। এটুকু আশা করছি, বছরের শুরুটা সুন্দর একটি কাজের মাধ্যমে শুরু করতে যাচ্ছেন দর্শক।”

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।