মেসি-রোনালদোর ম্যাচের টিকেটের দাম ২৫ কোটি ৫৭ লাখ টাকা
১৯ জানুয়ারি সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামের সবুজ গালিচায় দেখা যাবে, ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ। আকাশ ছোঁয়া দাম চাওয়া হচ্ছে এই ম্যাচের একটি বিশেষ টিকিটের।…
১৯ জানুয়ারি সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামের সবুজ গালিচায় দেখা যাবে, ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ। আকাশ ছোঁয়া দাম চাওয়া হচ্ছে এই ম্যাচের একটি বিশেষ টিকিটের।…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। নানান বিতর্ক আর…
শক্তি বাড়াতে একই সময়ে জাতীয় দলের জন্য দু’টি দল প্রস্তুত রাখার পরিকল্পনা করছে প্রধান…
প্রায় একমাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ফুটবলের রাজা ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে ক্যারিয়ার সেরা ম্যাচটি খেলেছিলেন সান্তোসের হোম ভেন্যুতে। তাইতো এই কিংবদন্তির শেষকৃত্য করা হবে সেই সান্তোসের হোম ভেন্যু বেলমিরা স্টেডিয়ামেই। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষকৃত্য। শেষবারের মত ব্রাজিলের জনসাধারণ তাকে শ্রদ্ধা জানাবেন সেখানেই। ফুটবল রাজার শেষকৃত্য বিষয়ে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানায়, কিংবদন্তির কফিন সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের মাঠের মাঝখানে রাখা হবে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে এবং পরের দিন একই সময়ে শেষ হবে শেষকৃত্য। তার দাফন হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।