শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর

অর্থনীতি

ডয়চে ভেলের সঙ্গে দীপ্ত প্লের সমঝোতা চুক্তি সম্পন্ন

ডয়চে ভেলের সঙ্গে দীপ্ত প্লের সমঝোতা চুক্তি সম্পন্ন

কাজী মিডিয়া লিমিটেড (দীপ্ত টিভি) এর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়চে ভেলে (ডিডব্লিউ)। এই চুক্তির…

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সাথে আছি সবসময়’ অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু হয় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভির।প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে এসএ টিভির পর্দায় ৩দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দশ পেরিয়ে ১১ বছরে পদার্পণ করলো এই চ্যানেলটি। ১৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন এসএ টিভিরব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ, পরিচালক সায়মা আহমেদ শান্তা, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, চিফ মার্কেটিং অফিসার মনিরুল ইসলাম মনি, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল। এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এসএটিভি। মানুষের ভালোবাসা নিয়েআরো অনেক দূর এগিয়ে চাই। দেশের সব শ্রেণীর গণমানুষকে নানা ঘটনার ভেতরের তথ্য, বিনোদন ও প্রয়োজনীয় সেবা দিতে গ্রাম থেকে শহরের সবখানেপাশে রয়েছে এসএটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।’ ১৯ জানুয়ারি সকাল থেকে আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত থাকছে এসএ টিভির মূল সম্প্রচার ভবন। দিনভর চলবে এ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষ্যে সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান কর্তৃপক্ষ।