শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

আজকের পুঁজি বাজার (১৮ ডিসেম্বর, ২০২৪)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজকের পুঁজি বাজার (১৮ ডিসেম্বর, ২০২৪)

সূচকের পতন দিয়ে শেষ হয় দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন । সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থান ও পতনের মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়। এদিন সকাল দশটায় লেনদেন শুরু হওয়ার কিছু্ক্ষন পরই ডিএসই‘র মূল্য সূচক ৫ হাজার ২৪০ পয়েন্টে উঠে ।

পরে সূচক নিম্নগামী হতে থাকে। বেলা ১১টার দিকে মূল্য সূচক আজকের দিনের সর্বোচ্চ অবস্থানে অর্থ্যাৎ ৫ হাজার ২৪২.৪৭ পয়েন্টে পৌঁছেছে । দিনে সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল ৫২০৩.১৯ পয়েন্ট ।দিন শেষে আজকে ডিএসই‘র অবস্থান হয় ৫২০৮.২১ পয়েন্ট, যা গতকালকের অবস্থানের তুলনায় ১৬.৩৮ পয়েন্ট কম।

মোট লেনদেন :

বুধবার ডিএসইর হাতবদল হওয়া মোট ৪০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির। কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম । দিন শেষে হাত বদল হওয়া শেয়ারের সংখ্যা ১৩ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৫৫২টি; যার মূল্য ৪০২ কোটি ৪৩ লাখ টাকা ।

লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৯.৮৬ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে প্রথম অবস্থানে রয়েছে মিথুন নিটিং । শেয়ারটি সর্বশেষ ১৫ দশমিক ৬০ টাকা দরে ক্লোজিং হয় । মোট হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ৪৪ লক্ষ ১৫ হাজার ২১ টি ।

দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছে– মিথুন নিটিং, আনোয়ার গ্যালভানইজিং, স্ট্যান্ডর্ড সিরামিকস, পাওয়ার গ্রীড, রবি আজিয়াটা, আলহাজ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আইএসএনএলটিডি, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার লিজিং ।

দর হারানোর তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি– হিমদ্রী, সাফকোস্পিন,খুলনা প্রিন্টিং, ফ্যামিলি টেক্স, ইনডেক্স এগ্রো, এইচআর টেক্সটাইল, নিউলাইন এবং হামি ।

আজকের লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ৮৪ লাখ ৫২ হাজার ১৭৭ টি । ৪ হাজার ৬১৫ বার শেয়ারটির লেনদেন হয়। লেনদেনের শীর্ষে থাকা অন্য শেয়ারগুলো হল– বিএসসি, অগ্নিসেল, আইবিসি, একমি ল্যাব,অরিওন ইনফিউসন, জিপি, আনোয়ার গ্যালভানাইজিং, ফাইনফুড ও ড্রাগন সোয়েটার লিমিটেড ।

মো. শহিদুর রহমান / এজে / দীপ্ত