মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিমি দূরে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩৫ সেকেন্ড। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More