শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজধানী

সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ–সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক।

তিনি বলেন, তার বিরুদ্ধে রাজধানী কলাবাগান থানায় মামলা আছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ‘কে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

 

এসএ