শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গাংরা–পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, নিহত তিনজনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল