শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

দায়িত্ব পেলে মালিক নয় সেবক হয়ে থাকব: জামায়াত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দায়িত্ব পেলে মালিক নয় সেবক হয়ে থাকব: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে বাকিটা লড়াই করে আনবো৷ কোন দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। নতুন বাংলাদেশে দুর্নীতি দখলদার চাঁদাবাজ থাকবে না অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না।

রবিবার (১ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় এসব বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, আস্থা বিশ্বাস ও ভালোবাসার দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকব। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোন গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সঙ্গে নিজ মর্যাদা নিয়ে চলবে।

আমির আরও বলেন, ২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষ কে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিলো। ২৪ এর গণঅভূণ্থানে সকল শহীদ পরিবারের কাছে তারা ঋণী। জামায়াত এসকল পরিবারের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি।

আয়োজিত পথ সভায় মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।