শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

মঈনুল রোডে খালেদা জিয়ার বাড়ি ফিরিয়ে দেয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মঈনুল রোডে খালেদা জিয়ার বাড়ি ফিরিয়ে দেয়ার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মঈনুল রোডের বাড়িটি নিয়ে পদক্ষেপ নিতে প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ নভেম্বর) প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান আলাল।

প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘মামলা চলাকালীন সময়ে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তার সেই স্মৃতিবিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন, যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন। দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়–অবিচার হয়েছে তার কিছুটা হলেও প্রতিকার হয়েছে।’

আলাল বলেন, ‘খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক। তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টনমেন্ট যাবেন এটাই স্বাভাবিক। তবে সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি, তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পায়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল। সে পাখিকে মুক্ত করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবার এর প্রথম পদক্ষেপ দেখলাম।’

সংস্কার প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, ‘আমরাই সংস্কারের জনক। বিভিন্ন দফা পেশ করে পরবর্তীতে ৩১ দফার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। আমরা যখন সংস্কারের প্রস্তাব পেশ করি তার অনেক পরে ছাত্রবিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন ট্রেন কত দ্রুত গতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারবো। বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায়। তবে কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চাই।’

আল/ দীপ্ত