সোমবার, অক্টোবর ১২, ২০২৬
জাতীয়

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কপ–২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন কপ–২৯ সাইডলাইনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে জানান, এসময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

কপ–২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।