শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস

বাংলাদেশের হয়ে আর সাদা পোশাকে মাঠে দেখা যাবে না ইমরুল কায়েসকে। আগামী ১৬ নভেম্বর মিরপুর হোম অব ক্রিকেটে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামবেন ইমরুল। এদিন অবসরের ঘোষণা দিবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও। ৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ইমরুলের রান ১৭৯৭।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন ইমরুল। সেই ভিডিওতে তার লাল বলের নানা স্মরণীয় ঘটনা দেখানো হয়েছে।

ভিডিওর ক্যাপশনে ইমরুল লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’ ব্যাস, এটুকু দিয়েই ক্রিকেটের বনেদি সংস্করণকে বিদায় জানালেন ইমরুল। তবে বাকি দুই ফরম্যাটে তিনি এখনো হয়তো আশা দেখছেন।

দেশের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সেই পাঁচ বছর আগে। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সের ইনিংস ব্যবধানে হারা সেই ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে ৪ এবং ৫ রান। আগের টেস্টের দুই ইনিংসেই করেন ৬ রান। এরপর আর জাতীয় দলের ধারেকাছেও তাকে দেখা যায়নি। সেই ইমরুল কায়েস এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।

আল/ দীপ্ত