দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকা পরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকা পরা নিষিদ্ধ

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে সুইজারল্যান্ডে।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ড সরকার। খবর রয়টার্স।

দেশটির ফেডারেল কাউন্সিল জানিয়েছে, বোরকা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি।

সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে। এছাড়া, স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে।

সুইজারল্যান্ড সরকার আরও বলেছে, শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। দেশটির ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১–২৯ ভোটে আইনটি অনুমোদন করে। এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ।

 

এসএ