রবিবার, মে ৩১, ২০২৬
রবিবার, মে ৩১, ২০২৬

বরগুনায় আবাসিক হোটেল অভিযানে, আটক ২৬

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরগুনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ২৬ জন নারীপুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বরগুনা আমতলী উপজেলার হোটেল ডিলাক্সে অভিযান পরিচালিত হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার হোটেল ডিলাক্সে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত ২৬ জন নারী ও পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাদের আদালতে তোলা হবে। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More