শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ইউরোপের ক্লাবে ডাক পেলেন সাফজয়ী সাবিনা ও ঋতুপর্ণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউরোপের ক্লাবে ডাক পেলেন সাফজয়ী সাবিনা ও ঋতুপর্ণা

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ভিনদেশি ক্লাবে আগেই খেলেছেন সাবিনা। এবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই তালিকায় যুক্ত হয়েছে আরও এক নাম, ঋতুপর্ণা চাকমা। দু’জনকেই এবার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ক্লাব। উত্তর ম্যাসিডোনিয়ান নারী লিগের শীর্ষ ক্লাব ব্রেরা তিভেরিজার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন সাবিনা ও ঋতুপর্ণা। তবে এখনো তা চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা খাতুন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। ভিসার জটিলতা থাকতে পারে।’

প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ করে সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে ৪ জন খেলোয়াড়ের কথা বলেছিল কিন্তু পরে তারা জানুয়ারি থেকে দুজন খেলোয়াড় চেয়েছিল।’

২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর থেকেই আলোচনায় বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ইতোমধ্যে সাবিনা, সানজিদা, মনিকাসহ একাধিক ফুটবলার একাধিক বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন। তবে সেটা দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও ভুটানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই প্রথম ইউরোপের কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ তাদের সামনে।

আল / দীপ্ত