শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
ধর্ম

হিফজুল কোরআন প্রতিযোগিতায় জয়ী মুয়াজ মাহমুদ’কে ছাদখোলা বাসে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হিফজুল কোরআন প্রতিযোগিতায় জয়ী মুয়াজ মাহমুদ’কে ছাদখোলা বাসে সংবর্ধনা

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ২০১৬ সালের পর তুরস্কের এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণে করেন হাফেজ মুয়াজ মাহমুদ। এরপর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে ছাদখোলা বাসে উষ্ণ সংবর্ধনা দেয় ‍সাধারণ জনতা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, মারকাজু ফয়জিল কোরআনের পরিচালক মাওলানা মোর্তজা হাসান ফয়েজি মাসুমসহ বহু আলেম, ছাত্র ও সাধারণ জনতা।

উল্লেখ্য, হাফেজ মুয়াজ মিরপুর–১–এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা, কিতাব বিভাগের ছাত্র। তিনি এ মাদরাসা থেকে হাফেজ হয়ে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

এসএ