প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান সাক্ষাৎ করেন। বৈঠকে জেনারেল ওয়াকার উজ জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। এর আগে, গত ১৫ অক্টোবর সরকারি সফরে এ দুই দেশে যান তিনি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More