শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডিমের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডিমের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ তথ্য জানান।

মহাপরিচালক জানান, নতুন দাম নির্ধারণের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তাদের প্রতি ডজন ডিম কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

তিনি আরো জানান, সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের লক্ষ্যে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নির্ধারিত মূল্যে ডিম বিক্রিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

সুপ্তি/ দীপ্ত সংবাদ