শিরোনাম
হ্যান্ডশেকের পাশাপাশি কোলাকুলি করতেও রাজি ভারত-পাকিস্তান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা
দীপ্ত নিউজ
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় মামলা-গ্রেপ্তার-হয়রানি নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় মামলা-গ্রেপ্তার-হয়রানি নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

১৫ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় সক্রিয়ভাবে মাঠে থাকা ছাত্র–জনতার বিরুদ্ধে কোন মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে।

এতে আরও বলা হয়, এ গণ–অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র–জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়ে এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

এসএ