শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিন দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তিন দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

৪৫ বছরের বিরতি শেষে ঢাকায় এই সফরে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে । সোমবার বিকেলে রাজধানীর বনানীতে এ মিশন উদ্বোধন করা হবে। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সান্তিয়াগো ক্যাফিয়েরো মিশন উদ্বোধনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে ।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি এবং ফুটবলে সহযোগিতাবিষয়ক চুক্তি, সই হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের বিকল্প মার্কেট খুঁজতে হচ্ছে। এজন্য আমরা আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি করতে চাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে একটা এমওইউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন। বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

আগামী ১ মার্চ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছেড়ে নয়াদিল্লি যাবেন ।

অনু/দীপ্ত সংবাদ