শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

মেসি খেললেও পয়েন্ট হারাল আর্জেন্টিনা, জয়ে ফিরল ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেসি খেললেও পয়েন্ট হারাল আর্জেন্টিনা, জয়ে ফিরল ব্রাজিল

আর্জেন্টনার জার্সিতে ফিরেও দলকে জয় এনে দিতে পারলেন না লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ভেনেজুয়েলার সাথে ১–১ গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। প্রতিকূল মাঠে ১৪ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর সমতায় ফেরে ভেনেজুয়েলা। ম্যাচের ৬৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় স্ট্রাইকার রন্দন। পয়েন্ট খোয়ালেও ৯ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৬ অক্টোবর মেসিদের পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চিলির বিপক্ষে ২–১ গোল ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। প্রথম পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোলের দেখা পায় সেলেসাওরা। এবারের বাছাইয়ে ৯ ম্যাচে ব্রাজিলের পঞ্চম জয়। ফলে ঝুলিতে পুড়লো ১৩ পয়েন্ট।