শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
ধর্ম

আজ মহাষ্টমী ও কুমারী পূজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ মহাষ্টমী ও কুমারী পূজা

শারদীয় দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন মহাঅষ্টমী আজ শুক্রবার (১১ অক্টোবর)। অষ্টমী বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় তাকে দেবীজ্ঞানে আরাধনাই কুমারীপূজার উদ্দেশ্য। সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। কুমারীপূজা নিয়ে রামকৃষ্ণের কথামতে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ প্রকাশ পায় এবং তাকে মাতৃরূপে উপলব্ধি করা কুমারীপূজার উদ্দেশ্য।

শাস্ত্রমতে, এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভাগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুজি¦কা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোয় রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দতে পীঠনায়িকা, পনেরোতে ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে তাকে অন্নদা নামে অভিহিত করা হয়। পূজার জন্য নির্বাচিত কুমারীকে মহাষ্টমীর দিন ভোরে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে, সাজিয়ে কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দেওয়া হয়। কুমারীকে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শ উপাচারে (ষোল উপাদান) দেবীজ্ঞানে পূজা করা হয়।

আজ সকাল ৬টা ১০ মিনিট থেকেই শুরু হয়েছে মহাঅষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। পূজা শেষে সকাল ১০টায় হবে পুষ্পাঞ্জলি। এরপর সকাল সাড়ে ১০টায় হবে মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম। তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে বেলা ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে।

দেবী দুর্গার ভক্তকুলের প্রত্যাশা কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারী শক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।

 

এসএ