শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলে আবারো মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্জেন্টিনা প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভোর ৬টায় নামবে চিলির বিপক্ষে।

হ্যারিকেন মিল্টনের প্রলয় কাণ্ডে মায়ামিতে আটকে থাকার অবস্থা ছিলো আর্জেন্টিনা দলের। সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় যাওয়ার অনুমতিও মিলছিল না। শেষ পর্যন্ত কলম্বিয়া হয়ে মাতুরিন পৌঁছেছে আলবিসেলেস্তেরা। মাঠের পারফরম্যান্সে তাদের চিন্তার অবশ্য কিছু নেই। বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে। লিওলেন মেসির ফিরে আসাটাও সাহস যোগাবে। ঠিক বিপরীতে বাজে অবস্থা ব্রাজিলের। আর্জেন্টিনার চেয়ে দশ পয়েন্ট কম নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বরে তারা। চিলির সঙ্গে ম্যাচের একাদশ চূড়ান্ত কোচের। প্রথমবার হলুদ জার্সিতে নামবেন আবনের ও ইগর জেসুস।