বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতি সচিব ও ৪ অতিরিক্ত সচিবকে ওএসডি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং চারজন অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) তাদের ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মাছুমুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সদস্য সেলিম ফকিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More