থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নোয়াখালী থেকে ৫ আগস্ট লুট হওয়া একটি চায়না রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব–১১।

সোমবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব–১১’র নোয়াখালী কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

তিনি জানান, সোমবার রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা নোয়াখালীর বিভিন্ন থানায় ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। পরবর্তী সময়ে র‍্যাব–১১ এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭.৬২ মি.মি. চায়না রাইফেল উদ্ধার করে।

 

খায়রুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More