বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক অঘোর মন্ডলের মৃত্যুতে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ৬টা ৪৪ মিনিটে নিজের ভেরাফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এ শোকবার্তা জানান তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেন, গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক অঘোর মন্ডল।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি হন তিনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা অঘোর মন্ডল, নব্বইয়ের দশকে ভোরেব কাগজ দিয়ে কর্মজীবন শুরু করেন। চ্যানেল আই দিয়ে সম্প্রচার সাংবাদিকতা শুরু করা এই ক্রীড়া সংবাদিক, দীর্ঘদিন দীপ্ত টিভির বার্তা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক্সট্রা টাইম’ ও ‘ইনজুরি টাইম’ অঘোর মন্ডলের উল্লেখযোগ্য বই।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More