দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে  ৮৫০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা কোতোয়ালি সদর উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে ইলিশ পাচার হবে।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকেলে বিজিবির কটকবাজার বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সদর উপজেলার চাঁনপুর ব্রিজ নামক স্থান থেকে মালিকবিহীন ৩৫টি বাক্সভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। যার পরিমাণ ৮৫০ কেজি এবং বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।

এতে আরও বলা হয়, ইলিশ গুলো জব্দ করার পর সেগুলো নিলামে বিক্রি করে বিজিবির বিধি অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। সীমান্ত চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।