শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

সারা দেশে আজ শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারা দেশে আজ শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

ঢাকা মহানগরসহ সারা দেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ (১৫ সেপ্টেম্বর)।

শনিবার (১৪ মে) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক কোটি পরিবারকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা পণ্য বিক্রি করা হবে। যেখানে কার্ডধারীদের প্রতি কেজি চাল ৩০ টাকা দরে মোট ৫ কেজি, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে সরকার প্রতি মাসে সারা দেশে নিত্য পণ্য বিক্রি করে। এ কার্যক্রমে সারা দেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল দেওয়া হবে।

এসএ/দীপ্ত সংবাদ