দীপ্ত নিউজ
জাতীয়

উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

তিন দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে কেন্দ্রটির একটি ইউনিটে উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল ৫টায় চালু হয়। রাত ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে এ ইউনিট থেকে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।’


যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়ার ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ৭ সেপ্টেম্বর এবং আরেকটি ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। সবশেষ গত সোমবার বন্ধ হয়ে যায় তৃতীয় ও শেষ ইউনিটটির উৎপাদন।

খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রর উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।