শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে

 

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে আবারও মাঠে নামছে লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে নয়। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্যারানকুইলার রবার্তো মেলেন্দেজ মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্যদিকে, বুধবার (১১ সেপ্টেম্বর) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। অ্যাসানসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

দলের দুই সেরা তারকাকে ছাড়া মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না লিওনেল মেসি ও নেইমার। কাজেই দুই দলের বাংলাদেশি ভক্তরা হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন শূন্যতা।

উপমহাদেশে লাতিনের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার অসংখ্য সাপোর্টার রয়েছে। যারা অধীর আগ্রহে বসে রয়েছে ম্যাচটি দেখতে। কিন্তু বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে ম্যাচগুলো দেখা যাবে না। তবে ম্যাচটি সরাসরি দেখা যাবে বেশ কয়েকটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্মে। এগুলো হলো– ইয়াল্লা, স্ট্রিম ফুবো, ভিএক্সে, লাইভস্পোর্টস।

 

এসএ/দীপ্ত সংবাদ