শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় ৩ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। এছাড়া খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কাটাখালী থেকে যাত্রীবাহী ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকে থাকা স্কুল শিক্ষিকাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।

মামুন / আল/ দীপ্ত সংবাদ