শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক আইজিপি মামুনের ৮ দিন ও শহীদুলের ৭ দিন রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক আইজিপি মামুনের ৮ দিন ও শহীদুলের ৭ দিন রিমান্ড মঞ্জুর

পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন এবং একেএম শহীদুল হকের ৭ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকাল ৬টা ৪৫ মিনিটে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জনকে আসামি করা হয়।

অন্যদিকে, গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২১ আগস্ট শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান এ মামলা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের উত্তরা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ