
ডিএমপি’র নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।
এসএ/দীপ্ত সংবাদ








