শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন আরও ২৬ কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২৬ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের উপ–মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ–১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন– অতিরিক্ত ডিআইজি (টিডিএস) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোসলেহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত আবু নাছের মোহাম্মদ খালেদ, ও অতিরিক্ত ডিআইজি (টিঅ্যান্ডআইএম) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরে, টুরিস্ট পুলিশের এসপি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত সরদার নুরুল আমিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত জিএম আজিজুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে, এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমান, মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ