শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

বাহিরে খাওয়ার দিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাহিরে খাওয়ার দিন আজ

আজ ৩১ আগস্ট, বাইরে খাওয়ার দিন। দেশীয় প্রেক্ষাপটে বলা যেতে পারে ‘চড়ুইভাতি দিবস’। ন্যাশনাল ডে ক্যালেন্ডার ডটকমের তথ্য অনুযায়ী, অন্তত ২০০৬ সাল থেকে এটি পালিত হয়ে আসছে।

মানবসভ্যতা শুরু ও বিকাশের আগ পর্যন্ত মানুষ বাইরের খাবার খেতো। মানুষ ঘরে বসবাস করা শুরু করার পরে খাবার প্রস্তুত ও খাবার গ্রহণের জন্য আদর্শ জায়গা হিসেবে ঘরকেই বেছে নেয়। বাইরে খাওয়াটা ধীরে ধীরে পরিণত হয় উৎসবে।

ইতিহাস থেকে জানা যায়, ফরাসি বিপ্লবপরবর্তী (১৭৮৯–১৭৯৯) সময়ে ফ্রান্সের রাজকীয় পার্কগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছিল। সে সময় ফ্রান্সের অধিবাসীরা নিজ নিজ বাড়ি থেকে খাবার নিয়ে হাজির হতো উন্মুক্ত পার্কে। সমবেত মানুষ সেসব খাবার ভাগাভাগি করে খেতেন। এতে মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছিল।

১৭৮৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে গড়ে উঠতে থাকে বিভিন্ন গার্ডেন বা আনন্দ উদ্যান। সে সময়ে জার্মাণিতে গড়ে ওঠে ‘বিয়ার গার্ডেন’। এই সব উদ্যান বা গার্ডেন কেন্দ্রিক মানুষ অবকাশ, আনন্দ এবং উৎসবমুখর সময় কাটাতে শুরু করে।

যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়েছে দূরদূরান্তের মানুষ একত্রিত হওয়ার প্রবণতা বেড়েছে। যেকোন উপলক্ষে তারা বাইরে খাওয়ার আয়োজন করতে শুরু করে।

হাঁপিয়ে ওঠা শহুরে মানুষজনও সময়–সুযোগ পেলেই লুফে নেন এমন সুযোগ। বাসার ছাদে অথবা সদলবলে গাছঘেঁষা কোনো পার্কে করেন খাবারের আয়োজন অথবা রান্নাবান্না।

তবে, চাইলে রেস্তোরাঁতে গিয়েও উদযাপন করা যেতে পারে দিনটি। সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন আপনার কাছের মানুষজনকে। পরিবারের সবাইকে নিয়ে বাইরে খাওয়ার অনুভূতি বেশ আলাদা। হোক সেটা নিজেদের রান্না অথবা রেস্তোরাঁর।

 

এসএ/দীপ্ত সংবাদ