শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খেলা

২৫ বছর পর নকআউট রাউন্ড থেকে বিদায় নিলো বার্সা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৫ বছর পর নকআউট রাউন্ড থেকে বিদায় নিলো বার্সা

ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা লিগের নকআউট রাউন্ড প্লে–অফে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হয়েছে বার্সা। মার্চের আগেই ইউরোপের মঞ্চ থেকে বিদায় নেওয়ার অভিজ্ঞতাটা অনেক বছর পর হলো দলটির। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে বার্সা।

২৫ বছর পর এমন অভিজ্ঞতা হলো বার্সার। ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোতেও উঠতে পারল না।

তবে এবার না হলেও আগামী মৌসুম নিয়ে আশাবাদী বার্সার কোচ জাভি হার্নান্দেজ।

২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এরপরই ধীরে ধীরে পতনের মুখে পড়ে ক্লাবটি। পরের বছর শেষ ষোলো ফিরতি লেগে পিএসজির কাছে ঘরের মাঠে হারে ৪-১ গোলে।

এই মৌসুমে অক্টোবরের পর প্রথম হারল জাভির দল। এর মধ্য দিয়ে ১৮ ম্যাচের অপরাজিত-যাত্রায় ছেদ পড়ল। ইউনাইটেডের মাঠে হারের অন্যতম কারণ হিসেবে গাভি ও পেদ্রির অনুপস্থিতিকে দেখছেন জাভি। এই দুই তরুণ না থাকায় মাঝমাঠে বার্সা ভালো খেলতে পারেনি বলে মনে করেন দলটির কোচ। নিষেধাজ্ঞার কারণে গাভি এবং চোটের কারণে পেদ্রি ম্যাচটি খেলতে পারেননি।

এফএস/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।