সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তাইতো দ্বিতীয় টেস্ট জয় কিংবা ড্র করলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাসের নায়ক হতে পারে শান্ত বাহিনী।

মাঠের পরিবর্তন না হওয়ায় কন্ডিশন তাই অনেকটাই চেনা থাকছে সফরকারীদের।

এদিকে পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। স্কোয়াডে যুক্ত করা হয়েছে স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি পেসার মীর হামজাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More