শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ ও ডিআইজি মোজ্জাম্মেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ ও ডিআইজি মোজ্জাম্মেল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় এবং ডিআইজি মো. মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে কৃষ্ণ পদ রায়, মো. মোজাম্মেল হককে অবসর দেওয়া হলো। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া তিনজনই অবসরজনিত ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণ পদ রায় পুলিশ সদর দপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এসএ/দীপ্ত সংবাদ