দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ