
বন্যার্তদের ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে ১০ মিনিট ও ৫০০ এমবি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন।
বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে গ্রামীণফোনের পক্ষ থেকেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।
গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।
আল/ দীপ্ত সংবাদ








