শিরোনাম
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাট প্রেসক্লাবে ভাংচুর চালিয়েছে র্দূবৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাট প্রেসক্লাবে ভাংচুর চালিয়েছে র্দূবৃত্তরা

বাগেরহাট প্রেসক্লাব ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে আসেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় তার সাথে ঘাপটি মেরে থাকা কিছু র্দূবৃত্ত প্রেসক্লাবে একটি কক্ষ ও করিডোরে থাকা কিছু প্রেসক্লাবের নিজস্ব ছবি ভাংচুর করে রাস্তায় ফেলে দেয়।

বাগেরহাট প্রেসক্লাবের একাধিক সাংবাদিক জানান্, রবিবার দুপুর ১টার দিকে বিএনপির নেতৃবৃন্দসহ শতাধিক লোকজন প্রেসক্লাবে মতবিনিময় করতে আসেন। এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় শুরু হলে কিছু র্দূবৃত্ত প্রেসক্লাব ভাবনের দোতালায় ঢুকে বিভিন্ন সময়ের তোলা সাংবাদিকদের নিজস্ব ছবি ভাংচুর শুরু করে। পরে তারা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি, উদ্বোধন, বিদেশ সফর ও অনুদান প্রদানকারীদের ছবি ও সভাপতি–সম্পাদকের নাম ফলক ভাংচুর করে রাস্তায় ফেলে দেয়।

তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদও জানান। তারা জেলা বিএনপির আহবায়কের কাছে ওইসব র্দূবৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এসময় জেলা বিএনপির আহ্বায়ক সাংবাদিকদের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এঘটনার পর থেকে বাগেরহাটে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান সাংবাদিকরা।

মামুন/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।