দীপ্ত নিউজ
রাজধানী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এই আদেশ দেন।

আদালতে জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়ান্দা পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তাছাড়া আদালতে জিয়াউল আহসান আত্মপক্ষ সমর্থন করেন। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আল/ দীপ্ত সংবাদ