শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খেলা

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ–সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আবদুস সালাম মুর্শেদী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

২০০৮–২০২৪ সাল পর্যন্ত টানা চারবার বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহ–সভাপতি হিসেবে জয় পান সালাম মুর্শেদী। চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন।

সাবেক এই তারকা ফুটবলার খুলনা–৪ আসন থেকে বিদায়ী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। টানা তিনবার তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, গত মে মাসে দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের পাঁচ কর্মকর্তাকে বড়সড় শাস্তি দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এদের মধ্যে একজন ছিলেন সালাম মুর্শেদী। তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা।

 

মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।