দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

 

পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এ এম আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় ৪ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার স্থলাভিষিক্ত হন এ এম আমিন উদ্দিন।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।