শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ভিত্তিক গণমাধ্যম নিউজ এইটটি এ তথ্য নিশ্চিত করেছে।

তারা তাদের প্রতিবেদনে বলছে: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে। বাংলাদেশে সহিংস বিক্ষোভের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বর্তমানে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে রয়েছেন। তিনি ইউরোপীয় দেশগুলিতে আশ্রয়ের চেষ্টা করছেন। তবে যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে প্রস্তুত নয় বলে জানিয়েছে৷

এর আগে, দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More