শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

সংসদ ভবনে ঢুকে পড়েছে হাজারো মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সংসদ ভবনে ঢুকে পড়েছে হাজারো মানুষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর গণভবন ও জাতীয় সংসদ ভবন দখলে নেন আন্দোলনকারীরা। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ।

এর আগে আজ রাজধানী ঢাকার মিরপুর–১০ নম্বর এলাকায় ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ জড়ো হতে থাকেন। প্রথমে তাদের বাধা দেয় সেনাবাহিনী। পরে জনস্রোত বাড়তে থাকায় সাধারণ মানুষকে ছেড়ে দেয় সেনাবাহিনী। তারপর হাজার হাজার বিক্ষোভকারী মানুষ প্রথমে গণভবন ও পরে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা।

উল্লেখ্য, গতকাল রবিবার কর্মসূচি ঘিরে ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।