দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে আন্দোলনকারী সঙ্গে আ. লীগ সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে আন্দোলনকারী সঙ্গে আ. লীগ সংঘর্ষ, নিহত ২

এক দফা দাবিতে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও অনেকেই আহত হয়েছে।

রবিবার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল।

তিনি বলেন, তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। নিহত দুইজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সংখ্যা এখনও বলতে পারছি না। তবে, পুলিশ কোনো গুলি চালায়নি।‘

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে রবিবার (৪ আগস্ট) থেকে সারা দেশে ‘অসহযোগ আন্দোলন’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এসএ/দীপ্ত সংবাদ